1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:৩৭|

ময়মনসিংহে সেনা ট্রাক-বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৫৯ বার পড়া হয়েছে

সংবাদ ডেস্ক//

ময়মনসিংহের ফুলপুরে মালবাহী সেনাবাহিনীর ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে সেনাবাহিনীর সার্জেস্টসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে ফুলপুর পৌর শহরের বালিয়া মোড় এলাকায় কাকলি রাইস মিলের সামনে এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ফুলপুর পৌর শহরের বালিয়া মোড় এলাকার কাকলি রাইস মিলের ময়মনসিংহ হালুয়াঘাট সড়কে সেনাবাহিনীর ময়মনসিংহগামী একটি ট্রাকের সঙ্গে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়।

তিনি আরও বলেন, সেনাবাহিনীর সার্জেন্ট রেজাউল করিম গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে আনার পথে অবস্থা খারাপ হলে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুই পথচারী মারা গেছেন বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com