1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

পবিপ্রবিতে ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) র‍্যাগিং, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনায় ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাঁদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।দৈনিক খবরের ডিজিটাল সাবস্ক্রিপশন নেওয়া

অফিস আদেশে বলা হয়েছে, নবীন শিক্ষার্থীদের অভিযোগের পর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদ অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়। তদন্তে র‍্যাগিংয়ের পরিকল্পনা, নেতৃত্ব দেওয়া, অংশগ্রহণ এবং শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

শাস্তি হিসেবে শিক্ষার্থীদের ৫ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা, এক সেমিস্টার থেকে এক বছর পর্যন্ত হল ও ক্লাস থেকে বহিষ্কার এবং অভিভাবকের উপস্থিতিতে মুচলেকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

একই ধরনের অপরাধে ভবিষ্যতে জড়িত হলে স্থায়ী বহিষ্কারের সতর্কতাও দেওয়া হয়েছে। কয়েকজনের ক্ষেত্রে শাস্তি শর্তসাপেক্ষে স্থগিত রেখে নজরদারিতে রাখার সিদ্ধান্ত হয়েছে।

প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধ ও মুচলেকা দাখিল না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তি কার্যকর করা হবে। ক্যাম্পাসে র‍্যাগিং প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হবে।

সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, নিরাপদ ও র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা প্রয়োজন। ভবিষ্যতে র‍্যাগিং ঠেকাতে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তাঁরা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে র‍্যাগিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com