1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৩:২৯|

প্রধান উপদেষ্টা নির্বাচনের নির্দিষ্ট ডেডলাইন দেননি: মির্জা ফখরুল

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

 অনলাইন বার্তা

জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যে বিএনপি সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ বুধবার দুপুরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক বসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘তিনি নির্বাচনের নির্দিষ্ট কোনো ডেডলাইন দেননি। তিনি বলেন, ডিসেম্বর থেকে জুন। আমরা তার এ কথায় সন্তুষ্ট নই।এ বিষয়ে বিএনপির অসন্তুষ্টি প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, “আমরা স্পষ্ট করেই বলেছি, ডিসেম্বরের যে কাট অফ টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয়, তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি, সেটা আরও খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা কঠিন হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com