1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ১২:১৬|

সিলেটে ৮ ক্রিকেটার নিয়ে টাইগারদের অনুশীলন ক্যাম্প

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

বার্তা ডেস্ক

চলতি মাসেই জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। সেই সিরিজকে সামনে রেখে আজ থেকে সিলেটে শুরু হয়েছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প।প্রথমে ১২ এপ্রিল থেকে ক্যাম্প শুরুর কথা থাকলেও একদিন পিছিয়ে আজ তা শুরু হয়। ডিপিএল (ঢাকা প্রিমিয়ার লিগ)-এর ম্যাচ শেষ করে প্রথম ধাপে সিলেটে যান কয়েকজন ক্রিকেটার।প্রথম দিনের ক্যাম্পে অংশ নিয়েছেন নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, মুশফিকুর রহিম, নাহিদ রানা, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। দলের বাকি ৭ ক্রিকেটার আজ রাতের মধ্যেই সিলেটে দলের সঙ্গে যোগ দেবেন।ক্যাম্পে জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স ছাড়াও আছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও পুরো কোচিং প্যানেল।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com