1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

২৪ দিনের দীর্ঘ ছুটি ঘোষণা করা হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

মোঃ ছবুর হোসেন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ২৪ দিনের দীর্ঘ ছুটি ঘোষণা করা হয়েছে। পবিত্র মাহে রমজান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, শব-ই-কদর ও ঈদুল ফিতর উপলক্ষে এ ছুটি ঘোষণা করা হয়। রবিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের জন্য ক্লাস ছুটি থাকবে ১৮ মার্চ (মঙ্গলবার) থেকে ১০ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত। অন্যদিকে অফিস ছুটি শুরু হবে ২৬ মার্চ (বুধবার) থেকে ১০ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ সময়ের মধ্যে শুধুমাত্র নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য জরুরি সেবাসমূহ চালু থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com