1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সকাল ১০:২৭|

বাকেরগঞ্জে ব্র্যাকের মাঠকর্মী দেখে দরজা বন্ধ করে ফাঁস নিলেন ঋণগ্রস্ত যুবক

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক //

 

বরিশালের বাকেরগঞ্জে ঋণের টাকা পরিশোধে মাঠকর্মীর চাপের কারণে সুমন ফকির (৩০) নামের এক যুবক ঘরের খুঁটির সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত সুমন উপজেলার ফরিদপুর ইউনিয়নের মধ্য ভাতশালা গ্রামের মৃত আবদুল রশিদ ফকিরের ছেলে।

 

শনিবার (২৬ এপ্রিল) গভীর রাতে লাশ উদ্ধার করে থানায় রাখা হয়। আজ রবিবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।

 

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পরিবারের সদস্য ও স্থানীয়দের বরাত দিয়ে জানান, বেসরকারি সংস্থা ব্র্যাক থেকে আড়াই লাখ টাকা ঋণ নিয়েছিলেন সুমন। সর্বশেষ গত শনিবার ব্র্যাকের মাঠকর্মী খালেদা বেগম কিছু লোকজন নিয়ে সুমনের বাড়ি যান। সুমন তাদের দেখামাত্র ঘরের দরজা বন্ধ করে দেন। এ সময় খালেদা ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা সুমনকে ঘর থেকে বের হয়ে টাকা পরিশোধের বিষয়ে কথা বলার জন্য চাপ প্রয়োগ করে। কিন্তু কোনোভাবেই সুমন ঘরের দরজা না খোলায় একপর্যায়ে তারা সেখান থেকে চলে যান।

 

ওসি আরও জানান, এরপর সন্ধ্যায় পরিবারের সদস্যরা দরজা খোলার জন্য সুমনকে ডাকাডাকি করেন। কিন্তু সুমনের কোন শব্দ না পেয়ে জানালা দিয়ে ঘরের ভেতর দেখতে পান খুঁটির সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রয়েছে সুমন। এরপর দরজা ভেঙে ঘরের ভেতর গিয়ে সুমনের লাশ দেখতে পান। গভীর রাতে বিষয়টি জানার পর পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় রাখা হয়।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com