1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| বিকাল ৩:২৩|

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ইউনিফর্ম) সরবরাহ করা হয়েছে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

ছবুর হোসেন, বরিশাল//

বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে জারি করা এক অফিসিয়াল নোটিশে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যেসব কর্মচারীদের নির্ধারিত পোশাক (ইউনিফর্ম) সরবরাহ করা হয়েছে, তাঁদের জন্য তা পরিধান করা এখন থেকে বাধ্যতামূলক।

নোটিশে বলা হয়, যেসব কর্মচারী নির্ধারিত পোশাক পেয়েছেন, তাঁদের অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দায়িত্ব পালনকালে সেই পোশাক পরিধান করতে হবে। অন্যথায়, তাঁরা “শৃঙ্খলা বহির্ভূত আচরণ” হিসেবে গণ্য হবেন এবং তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনের স্বাক্ষরিত এ নির্দেশনা ২১ জুলাই ২০২৫ তারিখে জারি করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, হল প্রশাসক, প্রক্টরিয়াল বডি ও অন্যান্য দপ্তর প্রধানদের কাছে এ নির্দেশনার অনুলিপি পাঠানো হয়েছে এবং তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com