1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ১২:৩৯|

আমদানি রপ্তানি সচল বেনাপোল বন্দরে কমপ্লিট শাটডাউন প্রত্যাহারে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

বার্তা ডেস্ক//

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউন প্রত্যাহার করায় দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে আমদানি রপ্তানি বাণিজ্য সচল হয়েছে।

সোমবার (৩০ জুন) সকাল থেকে পেট্রাপোল বন্দর থেকে আমদানি পণ্যবোঝায় ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করতে দেখা যায়।

বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া জানান, এনবিআর এর ডাকা কমপ্লিট শাটডাউনে গত (২৮ জুন ও ২৯ জুন) দুই দিন বেনাপোল স্থলবন্দরে পণ্য খালাস ও আমদানি-রপ্তানি বন্ধ ছিল।

রোববার (২৯ জুন) রাতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করায় সোমবার (৩০ জুন) সকাল থেকে এই বন্দরে পণ্য খালাস শুরু হয়েছে বলে তিনি জানান।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাজন হোসেন জানান, এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ায় সকাল থেকে পণ্য খালাস ও আমদানি রপ্তানি বাণিজ্য সচল হয়েছে।

ব্যবসায়ীদের ক্ষতি পুষিয়ে দিতে রাজস্ব কর্মকর্তাদের অতিরিক্ত কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com