1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সকাল ৬:৪৬|

পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার, গ্রেপ্তার-১

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

পিরোজপুরের নেছারাবাদে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে খোকন হাওলাদার নামে এক অটোচালককে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সকালে পিরোজপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে উপজেলার একটি গ্রামের পুকুরে ভুক্তভোগী নারী গোসল করতে গেলে খোকন হাওলাদার তাঁকে হয়রানি করেন।

একপর্যায়ে ওই নারীকে জোর করে ধরে নিয়ে গিয়ে নির্যাতনের চেষ্টা চালান। পরে ভুক্তভোগী নারীর চিৎকারে লোকজন এগিয়ে এলে অভিযুক্ত অটোচালক পালিয়ে যান।

নেছারাবাদ থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com