1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| বিকাল ৫:১৫|

একসঙ্গে ন্যাড়া হলেন ৫ যুবক, বন্ধুত্বের টানে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

সংবাদ ডেস্ক//

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বন্ধুকে সঙ্গ দিতে নিজেদের মাথা ন্যাড়া করে বন্ধুত্বের এক ব্যতিক্রমী উদাহরণ সৃষ্টি করেছেন পাঁচ যুবক। শুক্রবার (১০ এপ্রিল) উপজেলার বড়ভিটা বাজারের একটি সেলুনে এ ঘটনা ঘটে।

একসঙ্গে ন্যাড়া হওয়া যুবকেরা হলেন— রকি, সৌরভ, মোস্তাফিজার সুভোর দেব ও ফিরোজ। নাপিতের দোকানে চুল কাটিংয়ে অস্বাভাবিক হওয়ায় বন্ধুত্বের এই ব্যতিক্রমী ও মজার ঘটনা ঘটেছে, যা এলাকায় বেশ আলোচনার সৃষ্টি করেছে।

জানা যায়, স্থানীয় পাঁচ যুবক একসঙ্গে চুল কাটাতে বড়ভিটা বাজারের একটি সেলুনে যান। তাদের মধ্যে একজন প্রথমে চুল কাটানোর সময় তার কাটিং এলোমেলো হয়ে যায়।

এতে তিনি বিব্রত হয়ে পড়েন এবং সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন। এসময় অন্য চার বন্ধুরা তার বিব্রতকর পরিস্থিতি উপলব্ধি করে তাকে একা না রেখে সবাই একসঙ্গে মাথা ন্যাড়া করার সিদ্ধান্ত নেন। পরে পাঁচ বন্ধুই মাথা ন্যাড়া করে দোকান থেকে বের হন।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় স্থানীয়দের মাঝে হাস্যরসের মধ্যে দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তাদের বন্ধুত্বের এমন দৃষ্টান্তকে প্রশংসায় ভাসাচ্ছেন। বন্ধু ফিরোজ বলেন, আমরা ৫ বন্ধু, সকলের বাড়ি পাশাপাশি।

সব সময় এক সঙ্গেই চলাফেরা করি। ঘটনার দিন চুল কাটার সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় প্রথম বন্ধুর চুলের কাটিং অস্বাভাবিক মনে হওয়ায় সে বিব্রত বোধ করছিল। সেই পরিস্থিতিতে তাকে সঙ্গ দিতে ৫ বন্ধুই তাৎক্ষণিকভাবে ন্যাড়া হওয়ার সিদ্ধান্ত নিই।

স্থানীয় বাসিন্দা বিপ্লব বলেন, এমন ঘটনা আগে কখনো দেখিনি। বন্ধুত্বের সম্পর্ক যে এতটা গভীর হতে পারে তা এই পাঁচ বন্ধুকে না দেখলে বিশ্বাসই করতাম না।

একজন বন্ধুর জন্য বাকিরা নিজের চুল কেটেছেন— এটা সত্যিই প্রশংসনীয়। এতে করে এলাকায় একটি ইতিবাচক বার্তা ছড়িয়েছে। ঘটনাটি তাৎক্ষণিক সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজনরা তাদের এই বন্ধুত্বকে সাধুবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com