1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১২:৫১|

কলাপাড়ায় কিশোরী সংঘের সচেতনতামূলক প্রশিক্ষন ও আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

কলাপাড়া প্রতিনিধি

ছগির হোসেন

২২ ফেব্রুয়ারী \ ‘বাল্য বিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি স্লোগানকে সামনে রেখে ‘‘করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা  প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের ১০০ কিশোরী সংঘের ছাত্রীদের সচেতনতামূলক প্রশিক্ষন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডর আয়োজনে শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের কৃষি, পানি ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের উপ প্রধান উপ সচিব দিলরুবা আহমেদ। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)‘র অর্থায়নে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের ইরেসপো-দ্বিতীয় পর্যায়ের প্রকল্প গত ২০২২ সালের মে মাস থেকে এই উপজেলায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানে কিশোরী সংঘ প্রকল্প চালু করেন। একটি মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় আরেকটি কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়। এ প্রকল্পে ১০০ জন ছাত্রী শিক্ষার্থী নিয়ে প্রতি মাসে ২০০ টাকা সঞ্চয় নিয়ে সরকার জমাকৃত সঞ্চয়সহ তিন গুন প্রনোদনা ফেরত দেয়ার বিধান রয়েছে এবং যাদের বয়স ১৮ বছর পূর্ণ ও বাল্য বিবাহ না হলে সরকারি প্রনোদনার আওতাভূক্ত থাকবে। অনুষ্ঠানে ইয়াশা, মোসা. সাদিয়া, মোসা. রিমা, মোসা. মারিয়া জিন্নাত, মোসা. মারজিয়া আক্তার মলি ও মোসা. সুমনা আক্তার‘র ১৮ বছর পূর্ণ এবং বাল্য বিবাহ না হওয়ায় তাদের জমাকৃত সঞ্চয়ের দ্বিগুণ সরকারি প্রনোদনার চেক বিতরণ করা হয়। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিআরডিবি‘র প্রকল্প পরিচালক মোহাম্মাদ রাশেদুল আলম, প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মো. আবদুর সবুর, প্লানিং উপ পরিচালক জিয়াউল হাসান, উপ পরিচালক মো. হাসানুল হক মোল্লা, কলাপাড়া উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুবা বেগম, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, কিশোরী সংঘের ফারজানা মিম, মেমো কামার দারদায়েল ও আয়শা প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. নেছার উদ্দিন আহমেদ।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com