1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

পটুয়াখালী নিখোজের দুইদিন পর শিশুর বস্তাভর্তি মরদেহ উদ্ধার,

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

সুনিল সরকার,পটুয়াখালী//

পটুয়াখালীর কলাপাড়ায় বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোজ হওয়া ১০ মাস বয়সী শিশু রাইয়ানের বস্তাভর্তি ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিখোজের দুই দিন পর শনিবার দুপুর বারোটায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের আলআমিনের বসতবাড়ি সংলগ্ন খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। মৃত রাইয়ান ওই গ্রামের রাসেল খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ভোরে রাসেল খান তার শিশু সন্তান রাইয়ানকে নিয়ে বসতঘরে ঘুমিয়ে ছিলেন।

এসময় তার স্ত্রী রুমানা বেগম ঘরের বাইরে ঘর লেপা ও ঝাড়া মোছার কাজে ব্যস্ত ছিলেন। ভোর ০৬ টা ১০ মিনিটের সময় রাসেল ঘুম থেকে জেগে তাদের ঘরে তার স্ত্রীর বোনের স্বামী আলআমিনকে দেখতে পেয়ে পুনরায় ঘুমিয়ে পরেন।

এর কিছুক্ষন পরই শিশুটি নিখোজ হয়। পারবারিকি বিরোধের জেরে আলআমিন শিশু রাইয়ানকে হত্যা করেছে বলে দাবি পরিবারের।

এঘটনায় গত বৃহস্পতিবার রাতেই আলআমিনসহ অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জনের নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন রুমানা। এর আগে ওই দিন দুপুরে পুলিশ আলআমিনকে গ্রেফতার করে।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, এলাকায় মরদেহের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেনরনের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com