
কলাপাড়া প্রতিনিধি।।
কলাপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক জলবায়ু নীতিমালা বাস্তবায়নে গণমাধ্যম প্রতিনিধিদের করণীয় নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে ওয়ার্ল্ড রিসোর্সেস ইন্সস্টিটিউট এর সহযোগিতায় উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন এ কর্মশালার আয়োজন করে। প্রেসক্লাবের আহ্বায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী মাসুক মুক্তাদির।
প্রকল্প কর্মকর্তা আশিকুর রহমানের সঞ্চালনায় এবং কমিউনিটি মোবিলাইজার অফিসার সনিয়া আক্তারের সহায়তায় এ কর্মশালায় ২০ জন গণমাধ্যম প্রতিনিধি দলীয় অংশগ্রহণের মধ্য দিয়ে জলবায়ূ সুশাসন নিশ্চিত করতে তাদের মতামত তুলে ধরেন।