1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ১২:৩৬|

কলাপাড়ায় দুই চোরকে গন-ধোলাই।। পুলিশে সোপর্দ।।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

কলাপাড়ায় দুই চোরকে গন-ধোলাই।। পুলিশে সোপর্দ।।

পটুয়াখালীর কলাপাড়ায় চুরি করতে গিয়ে ধরা পড়ায় দুই চোরকে গন-ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। সোমবার সকালে উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতী বাজার মহল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত দু’জন চোর মো. সজিব তালুকদার (৩৫) এবং সবুজ সিকদার (৩৫)। এরা বর্তমানে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এদের দু’জনের বাড়ী উপজেলার লালুয়া ইউনিয়নের ধঞ্জুপাড়া গ্রামে। এ ঘটনায় মোসা. পপি আক্তার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো. ফোরকান মিয়া জানান, দু’দিন আগে সংঘবদ্ধ এ চোরচক্র উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বলিপাড়া এলাকার মো. কিশোরের বাড়ী চুরি করে। এ ঘটনার দু’দিন পরে সোমবার (৩ ফেব্রুয়ারী) পাশের ইউনিয়ন লালুয়ার বানাতি বাজার মহল্লাপাড়া এলাকায় মো. জুলহাস এর বাড়ীতে একই চোরের দল চুরি করতে গেলে বাড়ীর মালিক টের পেয়ে স্থানীয়দের সহায়তায় চোর দু’জনকে হাতে-নাতে ধরে ফেলে। পরে শতশত মানুষ জড়ো হয়ে চোর দু’জনকে গন-ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

এদিকে, কলাপাড়া পৌর শহর সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে একাধিক চুরি, ডাকাতি এবং হত্যাকান্ডের ঘটনা ঘটায় মানুষ আতংকিত হয়ে পড়েছে। তারা প্রত্যেকটি ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
##
মো. ছগির হোসেন
কলাপাড়া থেকে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com