1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

কলাপাড়ায় বিশ্ব পানি দিবস পালিত।।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

কলাপাড়া প্রতিনিধি

বিশ্ব পানি দিবস ২০২৫ উপলক্ষ্যে কলাপাড়ায় আন্ধারমানিক নদীর তীরে মানববন্ধন করা হয়েছে। গতকাল শনিবার বিকালে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পরিবেশ বাচাও আন্দোলন কলাপাড়া ও স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসী যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু, পরিবেশ কর্মী সগির হোসেন, আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নজুরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুস সাকিব প্রমুখ। বক্তারা সকল মানুষের জন্য সুপেয় পানির ব্যবহার নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি কৃষিকাজের জন্য স্লুইস সংযুক্ত সকল খালে মিঠা পানি সংরক্ষণের দাবি করা হয়। পানি সংরক্ষণের সকল খাল পুকুর রক্ষার দাবি করেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com