1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

কলাপাড়ায় মহিলা কৃষকদের রেসিপি তৈরী বিষয়ক প্রতিযোগীতা \

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

কলাপাড়া প্রতিনিধি //

পটুয়াখালীর কলাপাড়ায় স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিনেস প্রজেক্ট(এসএসিপি)এর আওতায় অর্ধদিন ব্যাপী মহিলা কৃষকদের সেইফ ফুড রেসিপি তৈরী বিষয়ক প্রতিযোগীতা ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসাইন‘র সভাপতিত্বে বুধবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত রেসিপি তৈরীর কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অধিদপ্তরের ইউনিয়ন ভিত্তিক মহিলাদের সমন্ময়ে গঠিত এসএসিপি কৃষি সংগঠনের উপজেলার মধ্যে টিয়াখালী, লালুয়া, নীলগঞ্জ, বালিয়াতলী, মহিপুর ইউনিয়ন থেকে ৬ জন করে ৫টি গ্রæপের মোট ৩০ জন মহিলা কৃষককে নিয়ে সেইফ ফুড রেসিপির আয়োজন করা হয়। বসত বাড়িতে মহিলা কৃষকরা যাতে কৃষি উন্নয়নের পাশাপাশি ঘরোয়া পরিবেশে রান্না প্রস্তুত করে উপযুক্ত ও সুস্বাদু করে খাবার পরিবশেন করতে পারার লক্ষ্যে এমন আয়োজন করে থাকে কৃষি বিভাগ।

প্রতিযোগীতায় অংশগ্রহনকারীরা বলেন, এতে প্রতিবেশী ও নিজেদের মধ্যে রান্না শেখা ও ভালো মানের খাবার প্রস্তুত করতে সহায়ক ভ‚মিকা পালন করবে। তাদের মধ্যে অনেকে রান্নার উপকরন ও ধরন না জানার কারনে উপযুক্ত খাবার তৈরী করতে পারতো না, এখন খুব সহজে রান্না তৈরী করতে সমক্ষম হয়েছেন বলে তারা জানান। এবারের আয়োজনে খিচুরী রান্নার পাশাপাশি বিভিন্ন ধরনের শাক সবজি দিয়ে তরকারি ও ভর্তা তৈরী করে ডিস্পেø করা হয়। এতে টিয়াখালী ইউনিয়ন গ্রæপ প্রথম স্থান অধিকার করে প্রত্যেকে ডিনার সেট পুরুস্কার লাভ করেন। বাকিদের সান্তরা পুরুস্কার দেয়া হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলাপাড়া ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) এর সহকারী পরিচালক মো. আছাদ উজ্জামান খান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কর্মকর্তা মোসা. মাহবুবা বেগম, উপজেলা বন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম ও উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. নাহিদ হাসান প্রমূখ। এসময় কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com