1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| বিকাল ৩:০১|

কুয়াকাটায় প্রথম যুবদলের তিন নেতা বহিষ্কার

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২৫২ বার পড়া হয়েছে

কুয়াকাটায় প্রথম যুবদলের তিন নেতা বহিষ্কার

কেএম খাইরুল ইসলাম সংগ্রাম।

কুয়াকাটা প্রতিনিধি।কলাপাড়া(পটুয়াখালী)

নৈতিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে পটুয়াখালীর কুয়াকাটায় তিন যুবদল নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের জেলা কমিটির পক্ষ থেকে সোমবার (৯ ডিসেম্বর) সকালে পটুয়াখালী জেলা যুবদলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বহিষ্কৃতরা হলেন- কুয়াকাটা পৌর যুবদলের সাত নং ওয়ার্ড সভাপতি মোঃ সোহেল মিয়াজী। কুয়াকাটা পৌর যুবদলের সাত নং ওয়ার্ড সদস্য মিরাজ হাওলাদার, এবং কুয়াকাটা পৌর যুবদলের সদস্য মোঃ ইউসুফ ঘরামি। তিনজনকেই দলের সকল কার্যক্রম বহিষ্কার করা হয়েছে।

 

এ বিষয় বহিষ্কৃত যুবদল নেতা সোহেল মিয়াজি বলেন, আমি এমন কোন কর্মকাণ্ডের সাথে জরিত নই যে আমাকে দল থেকে বহিষ্কার করতে হবে।এটা সম্পুর্ন দলীয় ষড়যন্ত্রের শিকার হয়েছি।

অপর বহিষ্কৃত যুবদল নেতা ইউসুফ ঘরামি বলেন,আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ ভিত্তিহীন এটা সম্পুর্ন দলীয় ষড়যন্ত্র। এ বিষয় শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে এর প্রতিবাদ করা হবে। এবং অন্য যুবদল নেতা মিরাজ হাওলাদার কে মুঠো ফোনে পাওয়া যায়নি।

এ বিষয় কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন জানান, তাদের বহিষ্কারের কারণ হিসেবে বারে হামলা চালানোর বিষয়টি আমিও নিউজের মাধ্যমে শুনেছি। তবে বিএনপির নিয়ম-নীতির বাইরে যারা যাবে তাদের জন্য সংগঠন এই সিদ্ধান্ত নিবে। আমরা সংগঠনের নিয়ম নীতিতে সবসময় অটল থাকবো। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠিন নির্দেশনা রয়েছে, কেউ যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নাম ভেঙ্গে কোথাও কোন বিশৃঙ্খলা তৈরি করে তাহলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে।

লিখিত বক্তব্যে পটুয়াখালী জেলা যুবদলের দপ্তর সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল নোমান জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল,পটুয়াখালী জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক নৈতিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কুয়াকাটা পৌর যুবদলের সদস্য ইউসুফ ঘরামি, কুয়াকাটা পৌর যুবদলের সাত নং ওয়ার্ড সভাপতি মোঃ সোহেল মিয়াজি ও সাত নং ওয়ার্ড যুবদল সদস্য মিরাজ হাওলাদারকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন এবং (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মোঃ শিপলু খান এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে কোন ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করেন।

###

 

 

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com