1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

কৃষক দলের উদ্যোগে বিদ্যালয়ে ফলজ চাড়া গাছ রোপন

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

ছবুর হোসেন, বরিশাল//

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নর হস্তিশুন্ড-মোড়াকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে বিভিন্ন প্রজাতির ফলজ চাড়া গাছ রোপন করা হয়েছে।

রোববার (২৯ জুন) বেলা ১১ টার দিকে স্কুল মাঠে বামরাইল ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ সবুজ সরদারের নেতৃত্বে বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ চাড়া গাছ রোপণ করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, বামরাইল ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি মোঃ কবির হোসেন হাওলাদার, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বারেক মোল্লা, বামরাইল ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আনিচ আকন, ৯ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি মোঃ জসিম হাওলাদার, ৮নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি মোঃ সবুজ হাওলাদার। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

এদিকে কৃষক দলের এ মহোতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বামরাইলবাসী।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com