1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| রাত ১২:১৬|

কোস্ট গার্ডের অভিযান: লঞ্চ থেকে হরিণের মাংসসহ আটক ২

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

ভোলায় একটি যাত্রীবাহী লঞ্চ থেকে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুই পাচারকারীকে আটক করেছেন কোস্ট গার্ডের সদস্যরা। বুধবার (২৮ মে) সকালে কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে কোস্ট গার্ডের সদস্যরা ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাটসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ তাশরীফ-১ তল্লাশি করে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুজন পাচারকারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন মো. রাফেজ (৪১) ও মো. মাকসুদুর রহমান (৩৫)। তাঁদের বাড়ি ভোলায়।

কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, জব্দ করা হরিণের মাংস এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে, যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com