1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| দুপুর ১:৫১|

গলাচিপায় ইউসুফ মিয়া-জাহানারা স্মৃতি কমপ্লেক্সের শুভ উদ্বোধন

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

গলাচিপায় ইউসুফ মিয়া-জাহানারা স্মৃতি কমপ্লেক্সের শুভ উদ্বোধন

মিঠুন পাল, পটুয়াখালী থেকে।

দেশের সর্বদক্ষিণের পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ১৯৫০ দশকের শিক্ষা বিস্তারের সর্বজন স্বীকৃত পন্ডিত ও বিশিষ্ট শিক্ষাবিদ ও গলাচিপা মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও সাবেক ম্যাজিস্ট্রেট প্রায়াত মুঃ ইউসুফ মিয়া ও তাঁর স্ত্রী জাহানারা ইউসুফ এর স্মরণে শুক্রবার সন্ধ্যা ৭ টায় (৭ই ফেব্রুয়ারি) প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ মুর্তজা সাইফুল আলম জাকিরের সভাপতিত্বে হরিদেবপুর এলাকায় মুঃ ইউসুফ মিয়া-জাহানারা স্মৃতি কমপ্লেক্স, মসজিদ আল ইউসুফ, স্বাস্থ্য সেবা কেন্দ্র (আলভি ভিশন) ও সাইফ ভবন গ্রানাডা একাডেমীর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক সচিব ও সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আইয়ুব মিয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক (অবঃ) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আবদুল লতিফ মাসুম।

গোলখালী ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন, গলাচিপা উপজেলা জামায়াত আমীর ডাঃ জাকির হোসেন, প্রেসক্লাব সভাপতি ও কলামিস্ট মুঃ খালিদ হোসেন মিল্টন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ সুধি ও মরহুম ইউসুফ স্যারের কৃতি ছাত্র-শিক্ষক, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ মুঃ ইউসুফ মিয়ার শিক্ষা জীবনের স্মৃতিচারন করেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com