1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| বৃহস্পতিবার| রাত ১০:২২|

গাঁজা সেবনের অপরাধে চারজনের ১৪ দিনের কারাদণ্ড

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

পটুয়াখালীর কুয়াকাটায় গাঁজা সেবনের অপরাধে চার ব্যাক্তিকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাদেরকে ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসীন সাদেক এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো: হেলাল চাপরাশি, সোনাই মোল্লা (৪২), মো: তুফান (২৬), মো: শহিদুল হাওলাদার (৫০) এরা সকলেই মহিপুর থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

জানা গেছে, কুয়াকাটার তুলাতলী বাসস্ট্যান্ড এলাকায় ৪ ব্যক্তি গাঁজা সেবন করছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (৫) ধারায় আটককৃত প্রত্যেককে ১৪ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে আরো ৩ দিন বিনাশ্রম কারাদণ্ড।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদ হাসান বলেন, গতকাল রাতে গাঁজা সেবনের অপরাধে দণ্ডপ্রাপ্ত ৪ ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা থানায় হস্তান্তর করেন। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com