1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ৬:৪৩|

গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে সাকুরা পরিবহন খাদে, আহত ১৪

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

বরিশালের গৌরনদীতে সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে কমপক্ষে ১৪ জন যাত্রী আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (এবি সিদ্দিক ডায়াগনস্টিক সেন্টার সাথে ) দুপুরের দিকে গৌরনদী উপজেলার দক্কিন বিজয়পুর এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি বরিশাল থেকে ঢাকাগামী ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীরা ছিটকে পড়ে আহত হন।

খবর পেয়ে গৌরনদী হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় ।

কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা মাঝারি পর্যায়ে হলেও সবাই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও পুলিশ প্রাথমিকভাবে অতিরিক্ত গতি ও চালকের অসাবধানতাকে দায়ী করছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে হাইওয়ে পুলিশ।

স্থানীয়দের দাবি, মহাসড়কের ওই অংশটিতে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com