1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

তারকাদের উচ্ছ্বাস ব্রাজিলের জয়ে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক//

বিশ্বকাপ জ্বরে কাঁপছে বিশ্ব। সেই ঢেউ লেগেছে বাংলাদেশেও। উন্মাদনায় ভাসছে সর্বস্তরের মানুষজন। গতকাল সোমবার (২৯ জুন) গাব্রিয়েল মার্তিনেল্লির শেষ মুহূর্তের গোলে জাপানকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলতে পৌঁছে গেল ব্রাজিল। এই জয়ে উচ্ছ্বসিত সাধারণ মানুষজনের পাশাপাশি শোবিজ তারকারাও। প্রতিক্রিয়া জানিয়েছেন নেটদুনিয়ায়।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব একমাত্র সন্তানের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন ফেসবুকে। লিখেছেন, ‘ব্রাজিল’। পোস্টে অভিনেতা জানিয়েছেন, প্রকাশিত ছবিটি ২০২২ সালের।

অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি লিখেছেন, ‘উস্তাদের মার শেষ রাতে। জাপান্টিনা মন খারাপ করও না।’

অভিনেতা নিলয় আলমগীর এক পোস্টে লিখেছেন, ‘শেষ মুহূর্তে ইজ্জতটা বাঁচল, শুভকামনা ব্রাজিল।’

অভিনেতা শরিফুল রাজ ব্রাজিলের পতাকা শেয়ার করে লিখেছেন, ‘ব্রাজিল’।

অভিনেতা আব্দুন নূর সজল লিখেছেন, ‘এই তো আমার ব্রাজিল! লড়াই, সৌন্দর্য আর জয়- সব একসাথে। জাপানের বিপক্ষে ২-১ গোলের অসাধারণ জয়। অভিনন্দন ব্রাজিল।’

‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত জিয়াউল হক পলাশ ব্রাজিলের জার্সি পরিহিত একটি ছবি প্রকাশ করে নিজের দলের জয় উদযাপন করেছেন। ক্যাপশনে কিছু না লিখলেও ব্রাজিলের পতাকা ব্যবহার করেছেন।

অভিনেত্রী পারসা ইভানাও হলুদ জার্সি পরে একটি সেলফি পোস্ট করে লিখেছেন, ‘লাভ ইউ ব্রাজিল।’

এদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’র নির্মাতা কাজল আরিফিন অমি এক পোস্টে ধারাবাহিকের জনপ্রিয় সংলাপ ‘এ এ এ এ’ লিখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

অভিনেত্রী সাফা কবির লিখেছেন, ‘কী দারুণ একটা ম্যাচ! প্রতিটি মুহূর্তই সার্থক হলো। এগিয়ে যাও, ব্রাজিল!’

কণ্ঠশিল্পী কোনাল ম্যাচ চলাকালেই লিখেছিলেন, ‘খেলা জিতুক আর নাই জিতুক, মন জিতে নিক ব্রাজিল আজ। Go Brazil।’

গায়িকা পড়শী ব্রাজিলের জার্সিতে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘ব্রাজিল’।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com