1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| সকাল ৮:১১|

দিনদুপুরে ঘরে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৪৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

বরিশালের বাকেরগঞ্জে দিনদুপুরে ঘরে ঢুকে ষাটোর্ধ্ব বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় ভরপাশা ইউনিয়নের দুধালমৌ গ্রামের বাসিন্দা সত্তার হাওলাদার নামের বৃদ্ধর বসতঘরে ছদ্মবেশধারী জনৈক ব্যক্তি প্রবেশ করে। এবং ঘরের অভ্যন্তরেই ওই অজ্ঞাত ব্যক্তি ধারালো ছুরি দিয়ে বৃদ্ধকে একাধিকবার আঘাত করে। এতে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে সংশ্লিষ্ট বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এর সাথে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সত্তার হাওলাদার বাসায় বিশ্রাম নিচ্ছেলেন এবং তার স্ত্রী পাকেরঘরে রান্না করছিলেন। এমন সময় পাগলের বেশে এক যুবক বাড়িতে প্রবেশ করে। এবং কিছু বুঝে ওঠার আগেই সে ঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে বৃদ্ধ সত্তার হাওলাদারের শরীরে একাধিক আঘাতে রক্তাক্ত জখম করে। রক্তাক্ত বৃদ্ধ ডাক-চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লে খুনি যুবক দৌড়ে পালিয়ে যায়।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রক্তাক্ত বৃদ্ধকে তাৎক্ষণিক উদ্ধার করে স্বজনেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে ডিউটিরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। এই তথ্য নিশ্চিত করেন বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পলাশ হাওলাদার। তিনি বরিশালটাইমসকে জানান, রোগীকে ইসিজি করে দেখা যায় তিনি আর জীবিত নেই। তার শরীরের একাধিক স্থানে ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।

তবে কী কারণে এবং কারা এই নৃশংস হত্যাকান্ড সংগঠিত করেছে সে সম্পর্কে বাকেরগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক কোনো তথ্য দিতে পারছে না। তবে পুলিশ বলছে, এই প্রাণ বিয়োগের নেপথ্যে পূর্ববিরোধ থাকতে পারে, যা খতিয়ে দেখা হচ্ছে।

বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করে বরিশালটাইমসকে জানান, বৃদ্ধর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবং এই ঘটনায় নিহতের স্ত্রী নাসিমা বেগমকে থানায় এজাহার দাখিলের পরামর্শ দেওয়া হয়, জানান ওসি।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com