
নিজস্ব প্রতিবেদক//
বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলায় লাল শাপলা বিলে ঘুরতে এসে নৌকা থেকে পরে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকালে ঐতিহ্যবাহী সাতলা শাপলা বিলের সৌন্দর্য দেখতে এসে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। ঝালকাঠি থেকে আসা যুবক রাকিব বেপারী(২১) নৌকা থেকে পানিতে পড়ে যায়। এরপর দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করা হয়।
সূত্রে জানা যায়, নিহত রাকিব বেপারী সাতার জানেনা, তাই এ দূর্ঘটনা ঘটে। সাতলা শাপলা বিল শুধু বরিশাল নয়, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় প্রাকৃতিক পর্যটনকেন্দ্র।
প্রতিবছর দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ এখানে শাপলার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসে। কিন্তু অনেক পর্যটক সাঁতার জানেন না, আর সামান্য অসাবধানতাও মুহূর্তেই বড় দুর্ঘটনায় রূপ নিতে পারে।
এদিকে প্রশাসনের নিয়মিত তদারকির দাবি জানিয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সু-দৃষ্টি কামনা করেছেন সাতলাবাসী।