1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| সকাল ৭:০৬|

নলছিটিতে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

নলছিটিতে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি থেকে।

চেক প্রতারনা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রফিকুল ইসলাম আউয়ালকে গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ। ২৭ জানুয়ারি সোমবার উপজেলার ভৈরবপাশা বাজার এলাকা তাকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, পটুয়াখালীর একটি চেক প্রতারনা মামলায় আসামী মো. রফিকুল ইসলাম আউয়ালকে ২০২৩ সালে ৫ মাসের কারাদণ্ড ও ২ লাখ চুরাাশি হাজার টাকা অর্থদন্ড প্রদান করে  বিজ্ঞ আদালত। রায়ের পর থেকেই আউয়াল পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানার এএসআই কাওসার আহমেদ সিদ্দিকী তাকে ভৈরবপাশা বাজার এলাকা থেকে গ্রেফতার করেন। মো. রফিকুল ইসলাম আউয়াল উপজেলার রায়পাশা এলাকার মৃত এলান উদ্দিনের ছেলে।

নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস ছালাম জানান, আসামি মো. রফিকুল ইসলাম আউয়ালকে চেক ডিজঅনার মামলায় জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com