1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| সকাল ৬:৫২|

নারী নেত্রীদের সঙ্গে ইসির সংলাপ ৭ অক্টোবর

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

সংবাদ প্রতিদিন//

আগামী ৭ অক্টোবর নির্বাচন বিশেষজ্ঞ, নারী নেত্রীদের সঙ্গে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। মূলত, অংশীজনদের দেওয়া পরামর্শ ভোটে বাস্তবায়ন করার লক্ষ্যেই এ আয়োজন করছে সংস্থাটি।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) ইসির জনসংযোগ শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

ইসির সম্মেলন কক্ষে সকালে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে বসবে সংস্থাটি। সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মোহাম্মদ আবু হেনাসহ সংশ্লিষ্টরা এতে অংশ নেওয়ার কথা রয়েছে। আর বিকেলে নারী নেত্রীদের সঙ্গে বসবে ইসি। এতে মোট ৪০ জনের মতামত বা পরামর্শ নেওয়ার কথা রয়েছে।

গত ২৮ সেপ্টেম্বর ভোটের সংলাপ শুরু করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। ওইদিন সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আগামী ৬ অক্টোবর গণমাধ্যমের সঙ্গে সভা অনুষ্ঠিত হবে। এছাড়া জুলাই যোদ্ধা, রাজনৈতিকদলগুলোর সঙ্গেও বসবে ইসি।

ইতোমধ্যে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সংলাপে ওঠে আসা মতামত তার কমিশন বাস্তবায়ন করবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com