1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৩:৩২|

পচা খাবার বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

মিঠু আহমেদ-বরিশালঃ

পচা খাবার বিক্রির দায়ে বরিশালের থ্রী এস পেস্ট্রিশপ কর্তৃপক্ষকে ১৬ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।গতকাল সোমবার (২৪ মার্চ) দুপুরে নগরীর নতুন বাজার রোডের ওই দোকানে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র।এসময় পচা খাবার বিক্রির দায়ে তাদের এ জরিমানা করা হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুমি রাণী মিত্র বলেন, গত সপ্তাহে নগরীর কলেজ এভিনিউ এর বাসিন্দা এসএন পলাশ থ্রী এস পেস্ট্রি শপের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।সেই অভিযোগে তিনি উল্লেখ করেছেন, থ্রী এস পেস্ট্রি শপ থেকে বার্গার কিনে প্রতারিত হয়েছেন। তাকে দেয়া বার্গারটি ৭/৮ দিনের বাসি পচাঁ ছিল। সেই দোকানে অভিযানে গিয়ে অভিযোগের সত্যতা মেলে। এছাড়া দোকানে মেয়াদোত্তীর্ণ সস পাওয়ায় পৃথক ধারায় অর্থদণ্ড করা হয়েছে।ভুক্তভোগী এসএন পলাশ বলেন, এ দোকান থেকে বার্গার কিনে বাসায় নিয়ে দেখতে পাই তা পচা। এ কারণে গন্ধ আসছিল বার্গার থেকে। তারপর এ ঘটনায় ভোক্তা অধিকার অধিদফতরের কাছে অভিযোগ দিয়েছিলাম।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com