1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সন্ধ্যা ৬:৩৫|

পটুয়াখালীতে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

সুনিল সরকার, পটুয়াখালী//

“দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি এক সাথে” শ্লো গান নিয়ে পটুয়াখালীতে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে রবিবার সকালে সার্কিট হাউস প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শিল্পকলা একাডেমীর সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ ও সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ খালেদুর রহমান মিয়া।
এসময় বক্তারা দুধ পানের উপযোগিতা সম্পর্কে আলোচনা করেন। পরে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com