1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ২:৪৪|

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয়  দিবস পালিত

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

সুনিল সরকার-পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে, দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।সকালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে । জেলা শহরের কেন্দ্রীয় সৃতি সৌধে  জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।দিনটি উপলক্ষে  বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে, যেখানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হবে। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে জেলা শিল্পকলা একাডেমিতে। বিকেলে কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগিতা এবং আলোকসজ্জার মাধ্যছমে দিনটি উদযাপন করা হবে।পটুয়াখালীতে মহান স্বাধীনতা দিবস উদযাপনে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিল উৎসবমুখর ও গৌরবময়।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com