1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

পটুয়াখালীতে সারা দেশের ন্যায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২৯১ বার পড়া হয়েছে

 

পটুয়াখালী প্রতিনিধিঃ

সারা দেশের ন্যায় পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটায় জেলার ৭২ টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়। এর মধ্যে ৩৮ টি কেন্দ্রে এসসসি, ২০ টি কেন্দ্রে দাখিল এবং ১৪ টি কেন্দ্রে ভকেশনাল ও দাখিল ভোকেশনালের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষায় সর্বমোট ২৫ হাজার ৮ শ‘ ৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছে। সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রেগুলোর সামনে অভিভাবকদের উপস্থিতি লক্ষ করা গেছে। পরীক্ষার্থীদের তল্লাসী চালিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সুষ্ঠভাবে পরীক্ষা সম্পান্নের লক্ষে কেন্দ্রগুলোতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উপস্থিতি লক্ষ করা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com