1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| রাত ৩:৫৯|

পাকিস্তানে হামলায় নিহত ১৩

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

 

 অনলাইন ডেস্ক

পাকিস্তানের বেলুচিস্তানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সহিংসতার ঘটনা অব্যাহত রয়েছে। সেখানে সবশেষ পৃথক দু’টি হামলায় ১৩ জন নিহত হয়েছে।গোয়াদারের ডেপুটি কমিশনার হামুদুর রহমান জানিয়েছেন, কালমাট এলাকায় করাচিগামী একটি বাসে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছে।জিওয়ানি স্টেশন হাউস অফিসার (এসএইচও) খালিদ দাস্তি বলেছেন, নিহত ও আহতদের দ্রুত পাসনি হাসপাতালে পাঠানো হয়েছে।এদিকে সোহবাতপুর জেলার একটি গ্রামে অজ্ঞাত ব্যক্তিরা একটি বাড়িতে গুলি চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। এ ঘটনায় সাতজন নিহত হয়েছে।সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) ইউসুফ বাঙ্গার জানিয়েছেন, নিহতরা একই পরিবারের ও তাদের মধ্যে একজন নারী ও তিন শিশু রয়েছে।যাত্রীদের ওপর হামলার নিন্দা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দুঃখ ও শোক প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই হামলার তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।নিরীহ মানুষের ওপর সন্ত্রাসীদের কাপুরুষোচিত কর্মকাণ্ড তাদের বর্বরতার প্রতিফলন উল্লেখ করে প্রধানমন্ত্রী হামলায় আহতদের সর্বোত্তম চিকিৎসা সুবিধা প্রদানের নির্দেশ দিয়েছেন।গত সপ্তাহে কালাত ও নোশকি জেলায় সন্ত্রাসীরা কমপক্ষে আটজনকে হত্যা করে। এর কয়েকদিন পর গোয়াদরে হামলাটি ঘটল।সম্প্রতি নুশকি-দালবন্দিন মহাসড়কে একটি আধাসামরিক বাহিনীর বহরে বিস্ফোরণে তিনজন ফ্রন্টিয়ার কর্পস (এফসি) সেনাসহ কমপক্ষে পাঁচজন নিহত ও ৩৫ জন আহত হয়।এর আগে বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এর সঙ্গে যুক্ত কয়েক ডজন সন্ত্রাসী একটি রেলওয়ে ট্র্যাক উড়িয়ে দেয় ও জাফর এক্সপ্রেসে হামলা চালায়। যেখানে ৪৪০ জনেরও বেশি যাত্রী ছিল।এক জটিল অভিযানের মাধ্যমে নিরাপত্তা বাহিনী ৩৩ হামলাকারীকে নির্মূল করে এবং জিম্মি যাত্রীদের উদ্ধার করে। এ সময় বেশ কিছু যাত্রীও নিহত হয়।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ২২ রমজান

সেহরির শেষ: ০৪:৫৫ AM

ইফতার শুরু: ৬:০৭ PM

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com