1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৮:৪৬|

প্রযুক্তির ছোঁয়ায় কৃষি: দুর্যোগ মোকাবেলায় মোবাইল অ্যাপস প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

ছগির হোসেন, কলাপাড়া//

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আটটি ইউনিয়নে কৃষি খাতের আধুনিকায়নে মোবাইল অ্যাপ ব্যবহারে সক্ষমতা বৃদ্ধির জন্য বাংলাদেশ অ্যাগ্রোমেটোরলজিক্যাল ইনফরমেশন সার্ভিসের (বিএএমআইএস) উদ্যোগে একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় কুয়াকাটা পর্যটনকেন্দ্রের একটি আবাসিক হোটেলের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
চাইল্ড সেন্টার এন্টিসিপেটরি অ্যাকশন প্রকল্পের অংশ হিসেবে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারী এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রকল্পের সার্বিক সহযোগিতা করেছে সেইভ দ্য চিলড্রেন বাংলাদেশ, কারিগরি সহায়তায় ছিল রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্ণিং সিস্টেম (রাইমস), আর অর্থায়ন করেছে জার্মান ফেডারেশন ফরেন অফিস।
একদিনের এ কর্মশালা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মো. আব্দুল মুহিত। প্রশিক্ষণের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরেন প্রকল্প
ব্যবস্থাপক নিলুফার আক্তার বানু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মো. আমানুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন এবং পটুয়াখালী সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম মজুমদার, কলাপাড়া কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাহিদ হাসান, সেইভ দ্য চিলড্রেনের কর্মকর্তা সঞ্জিতা হালদার, রাইমসের জেষ্ঠ্য কর্মকর্তা মো. তানজিলুর রহমান এবং মোবাইল অ্যাপসের ডেভলপার মো. খায়রুল ইসলাম অন্তর।
কৃষি খাতের আধুনিকায়নে মোবাইল অ্যাপ ব্যবহারের প্রকল্পটি পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া, ইটবাড়িয়া, ছোট বিঘাই, বড় বিঘাই এবং কলাপাড়া উপজেলার লতাচাপলী, মহিপুর, ধুলাসার ও ডালবুগঞ্জ এ আটটি ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে।
দিনব্যাপী এই কর্মশালায় পটুয়াখালী সদর ও কলাপাড়া উপজেলার মোট ৩০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা অংশ নেন। অনুষ্ঠান পরিচালনা করেন জাগোনারীর প্রকল্প কর্মকর্তা লাইজু আক্তার।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com