1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

ফোনে নৌবন্দর কর্মকর্তাকে ’সর্বহারা’  পরিচয়ে হুমকি

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ২৯৩ বার পড়া হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি//

পটুয়াখালী নদী বন্দরের (বিআইডব্লিউটিএ) ট্রাফিক ইন্সপেক্টর তুষার কান্তি বনিককে ‘পূর্ব বাংলা সর্বহারা পার্টির সেকেন্ড ইন কমান্ড’ পরিচয়ে এক ব্যক্তি হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

 

এ ঘটনায় শনিবার পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী ওই কর্মকর্তা।

 

জিডিতে নদী বন্দর কর্মকর্তা তুষার কান্তি বনিক উল্লেখ করেন, শুক্রবার বিকাল ৪টা ৪৭ মিনিটে একটি মোবাইল নম্বর থেকে তার ব্যবহৃত ফোনে কল আসে। অপরপ্রান্ত থেকে এক ব্যক্তি নিজেকে পূর্ব বাংলা সর্বহারা পার্টির পটুয়াখালী জেলা শাখার সেকেন্ড ইন কমান্ড বলে পরিচয় দেন। কথোপকথনের এক পর্যায়ে তিনি ৫ হাজার ৫০০ টাকা দাবি করেন। তবে টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই ব্যক্তি তাকে দেখে নেওয়ার হুমকি দেন। একই নম্বর থেকে আরও চারবার কল করে কৌশলে হুমকি-ধমকি ও টাকা দাবি করা হয়।

 

ভুক্তভোগী জানান, জিডি করতে শনিবার সদর থানায় গেলে সকাল সাড়ে ৯টার দিকে একই নম্বর থেকে আবারও কল আসে এবং তাকে গালমন্দসহ হুমকি দেওয়া হয়। তখন তিনি থানায় উপস্থিত দায়িত্বরত এসআই হাবিবুর রহমানকে কলটি ধরিয়ে দেন।

 

 

পটুয়াখালী সদর থানার ডিউটি অফিসার এসআই হাবিবুর রহমান জানান, এ ঘটনা সম্পর্কে থানায় জিডি করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে ফোন কলের অবস্থান মুন্সিগঞ্জ এলাকায় শনাক্ত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com