1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| দুপুর ১:৫০|

বঙ্গোপসাগরের গভীরে নৌকা-ট্রলারকে যেতে মানা

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আজ বুধবার সকাল ৬টায় একই এলাকায় অবস্থান করছিল।

আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে। এ অবস্থায় নৌকা ও ট্রলারকে গভীর সাগরে যেতে মানা করা হয়ছে।

বুধবার সকালে আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো বলা হয়েছে, মালাক্কা প্রণালী ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি প্রথমে গভীর নিম্নচাপ ও পরবর্তী সময় ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’-এ পরিণত হয়ে আজ সকাল ৬টায় একই এলাকায় অবস্থান করছিল। এটি আরো পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com