1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১:১৯|

বন্যায় মৃতের সংখ্যা ৩০০ ছাড়ালো পাকিস্তানে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

আন্তজার্তিক ডেস্ক//

উত্তর পাকিস্তানে ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধস এবং আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা কমপক্ষে ৩২১ জনে দাঁড়িয়েছে। এ তথ্য জানিয়েছে দেশটির দুর্যোগ কর্তৃপক্ষ।

দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, ৩০৭ জন উত্তর-পশ্চিম পাকিস্তানের পাহাড়ি খাইবার পাখতুনখোয়া প্রদেশে, পাঁচজন গিলগিট-বালতিস্তানের উত্তরাঞ্চলে এবং নয়জন পাকিস্তান-শাসিত কাশ্মীরে।

এর আগে, কর্তৃপক্ষ জানিয়েছিল খাইবার পাখতুনখোয়া প্রদেশের বন্যা কবলিত বুনের জেলায় ২২৫ জন মারা গেছেন।

এর আগে, কর্তৃপক্ষ জানিয়েছিল খাইবার পাখতুনখোয়া প্রদেশের বন্যা কবলিত বুনের জেলায় ২২৫ জন মারা গেছেন।

আকস্মিক এ বন্যায় অধিকাংশের মৃত্যু হয়েছে এবং ঘরবাড়ি ধসে, তাদের মধ্যে ১৫ জন নারী এবং ১৩ জন শিশু রয়েছে। কমপক্ষে ২৩ জন আহত হয়েছেন।

দেশটির সরকার জানিয়েছে, বন্যা কবলিত প্রদেশে উদ্ধার অভিযানে থাকা একটি হেলিকপ্টার খারাপ আবহাওয়ার কারণে বিধ্বস্ত হয়েছে, এতে পাঁচজন ক্রু সদস্য নিহত হয়েছেন। হেলিকপ্টারটি একটি সামরিক বিমান ছিল। যেসব এলাকায় পৌঁছানো কঠিন, সেখানে মানুষদের সাহায্য করার জন্য হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com