1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ২:২৫|

ববিতে ২৪ দিন শ্রেণি কার্যক্রম বন্ধ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

মিঠু আহম্মেদ, বরিশাল//

পবিত্র মাহে রমজান, শবে কদর, ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ২৪ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)।

মঙ্গলবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয় থেকে প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খান সানজিয়া সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

নোটিশ অনুযায়ী, রবিবার (৮ মার্চ) থেকে মঙ্গলবার (৩১ মার্চ) পর্যন্ত মোট ২৪ দিন বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

অন্যদিকে অফিস কার্যক্রম বন্ধ থাকবে ১৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত মোট ১৭ দিন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ছুটিতে সিকিউরিটিসহ অন্যান্য জরুরি সেবা কার্যক্রম চালু থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com