1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

ববির প্রক্টর হিসেবে নিয়োগ পেলেন ড.রাহাত হোসেন

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

মিঠু আহম্মেদ, বরিশাল//

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)এর প্রক্টর (ভারপ্রাপ্ত)হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড.রাহাত হোসেন ফয়সাল।

আজ ২১ শে জুলাই বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড.মো:মুহসিন উদ্দিন এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ১৮ ই জুলাই গনিত বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ দিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কিন্তু নিয়োগের পর পরই ড.সাখাওয়াত হোসেনকে নিয়ে বিভিন্ন বিতর্ক দেখা দিলে সেই বিজ্ঞপ্তি বাতিল করা হয়। উল্লেখিত, এর আগেও বিশ্ববিদ্যালয়টির প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেন ড.রাহাত হোসেন।

কিন্তু গতবছরের ২৭ই জুলাই বুধবার অসুস্থতার কারন দেখিয়ে তিনি পদত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com