1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৯:০৭|

বরগুনার পাথরঘাটায় সাধারণ জনগণ ও জেলেদের লক্ষ্য করে কোস্টগার্ডের গুলিবর্ষণ।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

জামাল হোসেন, পাথরঘাটা//

বরগুনার পাথরঘাটায় টোলিং বোর্ড জব্দ করে কোস্ট গার্ডের টাকা দাবি, টাকার বিনিময় সুরাহা না করায় জেলেদেরকে মারধর এ নিয়ে ক্ষিপ্ত হলে কোস্টগার্ড সাধারণ জনতা ও জেলেদের লক্ষ্য করে গুলিবর্ষণ করার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার ১৭ই জুন রাত ৯ টার দিকে পাথরঘাটা কোস্টগার্ড স্টেশনে কোস্টগার্ড ও জেলে সহ সাধারণ জনতার মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষর মাধ্যমে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে থাকা জেলেরা জানান, মঙ্গলবার সকালে দুটি টলিং বোর্ড জব্দ করেন কোস্টগার্ড এবং ট্রলারে থাকা স্টাফদের মারধর করেন তারা এ সময় নদীতে পড়ে যান দুজন জেলে যাদের এখনো খোঁজ পাওয়া যায়নি। পরবর্তীতে টলিং বোট নিষিদ্ধ বলে টলিং মালিক এর কাছে টাকা দাবি করেন কোস্ট গার্ড। টাকা না দেওয়ায় সন্ধ্যার দিকে টলিং এর যাবতীয় সরঞ্জাম কেটে ফেলার ব্যবস্থা নেন কোস্টগার্ড।

এ সময় জেলে ও সাধারণ জনতা ক্ষিপ্ত হন, তাদেরকে বাধা প্রদান করতে কোস্টগার্ড স্টেশন থেকে জেলেও সাধারণ জনতাকে লক্ষ্য করে থেমে থেমে ১০থেকে ১২রাউন্ড এর মত গুলি করেন কোস্টগার্ড। পরবর্তীতে ক্ষিপ্ত জেলেও সাধারণ জনতা কোস্টগার্ডের বহনকৃত গাড়ি ও একটি মোটরসাইকেল ভাঙচুর করেন। এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, কোস্টগার্ড নদী থেকে দুটি টলিং বোর্ড জব্দ করেন এবং সেগুলোর যাবতীয় মালামাল কেটে ফেলার সময় জেলেরা বাঁধা প্রদান করেন। তা নিয়ে এই ঘটনা সূত্রপাত, তবে এখন পর্যন্ত সম্পূর্ণ ঘটনা জানা যায়নি। জেলে নিখোঁজ হওয়ার ঘটনা জানতে চাইলে তিনি জানান, এমন কোন ঘটনা জানা যায়নি এ বিষয়ে খোঁজ নিয়ে পরবর্তীতে জানানো হবে।

ওসি মেহেদী হাসান জানান, আমরা বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছি। পরবর্তীতে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সুযোগ নেই। বর্তমানে ইউএনও মহোদয় ও জেলেদের যারা প্রধান রয়েছেন তাদেরকে নিয়ে সমন্বয় করে একটি সমাধানের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com