1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| ভোর ৫:২৩|

বরিশালে গণপিটুনিতে ডাকাত নিহত

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

ডাকাতির সময় পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন। এসময় আহত অবস্থায় আরেক ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

রোববার (২৩ নভেম্বর) ভোরে সদর উপজেলার পশ্চিম দূর্গাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য অনুকূল চন্দ্র রায় ওরফে দুলালের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে আটক সবুজ হাওলাদারের (৫৫) বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামে বলে জানিয়েছে পুলিশ।

পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক মোল্লা রমিজ জাহান জুম্মা জানান, রাত আড়াইটার দিকে খবর পেয়ে পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক রাধা রমনের নেতৃত্বে থাকা পুলিশের একটি টহল টিম পশ্চিম দূর্গাপুর গ্রাম থেকে আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়দের ধাওয়ায় অন্য ডাকাত সদস্যরা পালিয়ে যায়।

দুলালের বাড়িতে ডাকাতির ঘটনায় দুলালের ভাই অমলেশ চন্দ্র রায় বলেন, ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে ঘর থেকে স্বর্ণের চেইন, হাতের বালা ও শাঁখাসহ অন্যান্য স্বর্ণালংকার নিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com