1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

বরিশালে মেয়ের মৃত্যুশোকে মায়ের মৃত্যু

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক//

বরিশালের মুলাদীতে মেয়ের মৃত্যুশোকে বিলাপ করতে করতে মরিয়ম বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পশ্চিম বোয়ালিয়া গ্রামে ঘটনাটি ঘটে।

মরিয়ম বেগমের স্বামী লতিফ দুরানী জানান, গত ৩১ আগস্ট সকালে মেয়ে রেশমা বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। জামাতা আব্দুল লতিফ ব্যাপারী এবং নাতি সুমন ও সুজন কারাগারে থাকায় রেশমা হতাশ ছিলেন।

মেয়ের মৃত্যুর পর থেকে মরিয়ম বেগম ভেঙে পড়েন। নাওয়া-খাওয়া ছেড়ে দিয়ে কাঁদতে থাকেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুলাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইয়েদুর রহমান জানান, শারীরিক দুর্বলতা ও মানসিক চাপে মরিয়ম বেগম হৃদ্‌রোগে আক্রান্ত হন। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com