1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৯:০৫|

বরিশাল টেন্ডার ছাড়াই কলেজের গাছ কেটে বিক্রি

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৪৩০ বার পড়া হয়েছে

মিঠু আহম্মেদ, বরিশাল//

টেন্ডার ছাড়াই কলেজের গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে বরিশাল সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমানের বিরুদ্ধে। এমনকি গাছ কাটার আগে কোনো মিটিং ও রেজুলেশন করা হয়নি বলেও অভিযোগ উঠেছে।

ঈদ-উল আযহায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সুযোগে কলেজের ছাত্রাবাস নির্মাণের জন্য নির্ধারিত জায়গা থেকে বেশ কয়েকটি গাছ কেটে বিক্রি করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে থাকা গাছ কাটার প্রয়োজন হলে নিলামে বা টেন্ডারের মাধ্যমে বিক্রি করার জন্য জেলা প্রশাসনের কর্মকর্তার অনুমতি প্রয়োজন। এছাড়া বন বিভাগে আবেদন করতে হয়। সেই আবেদন সরেজমিন যাচাই-বাছাই করে গাছের মূল্য নির্ধারণ করে কাটার অনুমোদন দেওয়া হয়। কিন্তু এসবের কোন তোয়াক্কা করেননি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান।

শ্রমিকরা জানান, কলেজের প্রিন্সিপাল স্যার গাছটি কাটার জন্য বলেছেন। এরপর সেগুলো দিয়ে কি করবে জানি না।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com