1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

বরিশাল বোর্ডে এইচএসসি পরীক্ষায় অংশ নেবে ৫৮ হাজার পরীক্ষার্থী

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

ছগির হোসেন, বরিশাল//

আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষাকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এ

বার এ বোর্ডের অধীনে ৫৮ হাজার ৬৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ২ হাজার ৩৬১ জন। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এবার পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ২৬ হাজার ৯০৫ জন এবং ছাত্রী ৩১ হাজার ৭৫৯ জন। গত বছর এ বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৬১ হাজার ২৫ জন শিক্ষার্থী। সে হিসেবে এ বছর পরীক্ষার্থী কমেছে ২ হাজার ৩৬১ জন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী রয়েছেন ১২ হাজার ৫১৮ জন। এর মধ্যে ৫ হাজার ৬২৩ জন ছাত্র এবং ৬ হাজার ৮৯৫ জন ছাত্রী।

মানবিক বিভাগে এবারও সর্বাধিক ৪০ হাজার ৬০৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। তাদের মধ্যে ১৭ হাজার ৯৫৯ জন ছাত্র এবং ২২ হাজার ৬৫০ জন ছাত্রী।

অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগে মোট পরীক্ষার্থী ৫ হাজার ৫৩৭ জন। এর মধ্যে ৩ হাজার ৩২৩ জন ছাত্র এবং ২ হাজার ২১৪ জন ছাত্রী রয়েছেন।

বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস বলেন, পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে।

সকল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কক্ষ পরিদর্শকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা পরিচালনায় কোনো ধরনের অনিয়ম বা শৃঙ্খলাভঙ্গ বরদাশত করা হবে না বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে ও সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারেন, সে লক্ষ্যে শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। সার্বিকভাবে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য পরীক্ষা আয়োজনের জন্য সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com