1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৬:৪৯|

বানারীপাড়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে বিপুল পরিমাণ জাল জব্দ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৩১৬ বার পড়া হয়েছে

বানারীপাড়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে বিপুল পরিমাণ জাল জব্দ

জাকির হোসেন , বানারীপাড়া থেকে//বরিশালের বানারীপাড়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে বিপুল পরিমাণ জাল জব্দ করেছে মৎস্য দপ্তর। সারাদেশের ন্যায় বানারীপাড়ায় চলছে মা ইলিশ সংরক্ষণ অভিযান। নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে মা ইলিশ রক্ষায় উপজেলা মৎস্য দপ্তর ও বানারীপাড়া থানা পুলিশের সহযোগিতার দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু অসাধু জেলেরা থেমে নেই। অসাধু জেলেরা একতা বদ্ধ হয়ে সংখ্যায় বেশি হওয়ায় মাঝে মধ্যে পড়তে হয় বিপাকে।

উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনী জানান, উপজেলা মৎস্য দপ্তর ও বানারীপাড়া থানা পুলিশের সহযোগিতার সকলে মিলে তাদের সাধ্যমত চেষ্টা করে যাচ্ছে। ইতিমধ্যে ২ জন জেলে আটক হয়েছে। আমাদের তরফ থেকে চেষ্টার কোন ত্রুটি নেই। আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব মা ইলিশ কে রক্ষা করতে। তবে জনসাধারণ এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাদেরকে সচেতন। আমার ঐক্যবদ্ধ প্রচেষ্টাই মা ইলিশ রক্ষা করা পুরোপুরি সম্ভব হবে। বিগত ১৬ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদার মৎস্য দপ্তরের অভিযান কার্যক্রম পরিদর্শন করেন এবং তার বিভিন্ন দিকনির্দেশনা মোতাবেক অভিযান কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মুসতাহসিন তাসমিম রহমান অনিদ্র, উপজেলা মৎস্য কর্মকর্তা নিলুফার ইয়াসমিন রজনী, মেরিন ফিশারিজ অফিসার প্রতুল জোদ্দার, ক্ষেত্র সহকারী জয়দেব সমদ্দার, মেরিন ফিশারিজ সহকারী হুমায়ুন কবির, কাজল রেখা, গননাকারী প্রসেনজিৎ বড়াল, ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের ক্ষেত্র সহকারী নির্ঝর কবির, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের মাঠ সহায়ক কর্মী সুমন হাওলাদার ও এনামুল কবির।
উক্ত অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং জালে প্রাপ্ত মাছ এতিমখানা বিতরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com