
নিজস্ব প্রতিবেদক//
বরিশাল-২ আসন উজিরপুর-বানারীপাড়া উপজেলা বিএনপিকে সুসংগঠিত করার কারিগর বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য,বরিশাল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক এস সরফুদ্দিন আহমেদ সান্টু। সকল জল্পনা, কল্পনার অবসান ঘটিয়ে বরিশাল-২ আসনে এমপি হিসেবে এস সরফুদ্দিন আহমেদ সান্টুকে নির্বাচিত করার লক্ষ্যে জোট বেধেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নেতাকর্মীদের দাবি- ‘বিএনপির ভোট ব্যাংক’ বরিশাল-২ আসন উজিরপুর-বানারীপাড়ায় উন্নয়নে আর বিএনপির হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে এস সরফুদ্দিন আহমেদ সান্টুর বিকল্প নেই। বিএনপির দুর্দিনের কান্ডারী, আওয়ামালীগের হামলা ও মামলার শিকার রাজপথ কাঁপানো ক্লিন ইমেজের নেতা বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, দানশীল, মানবতার ফেরিওয়ালা, জনসমর্থন আর জনজরীপে শীর্ষে থাকা নেতা ও গরীব দুখী মানুষের শেষ আশ্রয়স্থল এস সরফুদ্দিন আহমেদ সান্টুকে আগামী ত্রয়োদশ সংসদ সদস্য নির্বাচনে সংসদ সদস্য হিসেবে বিপুল ভোটে বিজয়ী করার অঙ্গিকারবদ্ধ নেতাকর্মীরা। একদিকে খালেদা জিয়া ও তারেক রহমানের হাত ধরে বয়স ও মেধা দুটোকে একসাথে কাজে লাগিয়ে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন বিএনপি নেতা এস সরফুদ্দিন সান্টু। অপরদিকে এস সরফুদ্দিন আহমেদ সান্টুর সান্নিধ্যে উজ্জীবিত বিএনপির নেতাকর্মীরা।
এস সরফুদ্দিন আহমেদ সান্টু জানান- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে বরিশাল-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিএনপির হাল ধরতে চান তিনি এবং শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের আদর্শকে ধারণ করে বিএনপির হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে নিরলসভাবে জনসেবা ও উন্নয়ন মূলক কাজ করে উজিরপুর-বানারীপাড়া উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গঠন করার প্রতিশ্রুতি দিয়ে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।
এছাড়া তৎকালীন ভোট বিহীন আওয়ামী লীগের স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে তার দোসরদের গায়েবী মামলা ও হামলার শিকার বিএনপি নেতাকর্মীদের পাশে থেকে অর্থ, মেধাসহ সকল ধরনের সহায়তা দিয়ে নেতাকর্মীদের পাশে থেকে দৃষ্টান্ত স্থাপন করে নেতাকর্মীদের মন জয় করেছেন এবং সুনাম কুড়িয়ে নিয়েছেন তিনি। তাই তাকে ছাড়া উজিরপুর-বানারীপাড়ায় সংসদ সদস্য হিসেবে আর কাউকে নিয়ে ভাবতে পারছেননা জনগন।
নেতাকর্মীদের দাবি আগামী নির্বাচনে বরিশাল-২ আসনে ‘এমপি হিসেবে এস সরফুদ্দিন আহমেদ সান্টু সফলতার দ্বারপ্রান্তে,শুধু সময়ের অপেক্ষা মাত্র’।