1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| সকাল ৬:৩১|

ভারতের নিরাপত্তা উপদেষ্টাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক//

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। বুধবার (১৯নভেম্বর) নয়াদিল্লিতে অজিত দোভালের সঙ্গে ড. খলিলুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের বৈঠকে এ আমন্ত্রণ জানানো হয়।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন জানিয়েছে, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের নেতৃত্বে কলম্বো নিরাপত্তা কনক্লেভের (সিএসসি) সপ্তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধিদল বুধবার দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছে।

এ সময় ভারতীয় কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তারা সিএসসির কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ দ্বিপক্ষিয় বিষয় নিয়ে আলোচনা করেছেন।

বৈঠকে অজিত দোভালকে তার সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন ড. খলিলুর রহমান।

সিএসসির নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার (১৮ নভেম্বর) দিল্লি যান ড. খলিলুর রহমান। সিএসসির আওতায় বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com