1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad

কলাপাড়ায় মেগা প্রকল্পের প্রভাব গবেষনামূলক ফলাফল প্রকাশ ও উপস্থাপনা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

ছগির হোসেন,কলাপাড়া//

পটুয়াখালীর কলাপাড়ায় ধানখালী ইউনিয়নের পরিবেশগত ও আর্থ-সামাজিক জীবনযাত্রার ওপর মেগা উন্নয়ন প্রকল্পের প্রভাব মূল্যায়ন সংক্রান্ত গবেষণার ফলাফল উপস্থাপনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০ টায় বেসরকারী উন্নয়ন সংস্থা প্রান্তজন’র আয়োজনে এবং এ্যাকশন এইড বাংলাদেশ’র সহোগীতায় উপজেলা প্রশাসন পায়রা মিলনায়তন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।

গবেষণার বিভিন্ন দিক ও সার্বিক বিষয় তুলে ধরে মূল প্রবন্ধ পাঠ করেন অনুষ্ঠানের সভাপতি পরিবেশবিদ ও সাংবাদিক মেজবাহ উদ্দিন মাননু।

অনুষ্ঠানে গবেষকরা উপজেলার ধানখালী ইউনিয়নে মেগা উন্নয়ন প্রকল্পের কাজ শুরুর পর স্থানীয় বাসিন্দাদের অর্থনৈতিক, সামাজিক এবং চিরায়ত পেশাগত জীবনে নজিরবিহীন পরিবর্তনের কথা ব্যাপকভাবে তথ্য প্রকাশ করেছেন।

এছাড়া প্রয়োজনের চেয়ে কয়েকগুন জমি অধিগ্রহণ, বাস্তুচ্যূত, পরিবেশগত অবক্ষয়, মানুষের আয়ের উৎস্য ও জীবনযাত্রার মানের উপর সরাসরি প্রভাব পড়েছে বলে দাবি করেন গবেষকদল।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাখাইন টান মং, উপজেলা সিনিয়র মৎস্য কর্মর্কর্তা অপু সাহা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. আরিফুররহমান প্রমূখ।

অমুষ্ঠান উপস্থাপনা করেন এ্যাকশন এইডের এ্যাসোসিয়েট প্রোগ্রাম অফিসার মারজিয়া জাহান।

এসময় বিভিন্ন দপ্তরের সরকরি কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও ধানখালী ইউনিয়নের স্থানীয় ভূক্তভোগী সাধারন মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com