1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| বিকাল ৩:০৫|

মাদারীপুরে কলেজ পড়ুয়া ঘুমান্ত মেয়েকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে

মাদারীপুরে কলেজ পড়ুয়া ঘুমান্ত মেয়েকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

মোঃ হেমায়েত হোসেন খান
নিউজ ডেস্ক মাদারীপুর।

মাদারীপুরের শিবচরে পা‌রিবা‌রিক ক‌লো‌হের জে‌রে স্ত্রীর সা‌থে ঝগড়া ক‌রে ক‌লেজ পড়ুয়া মে‌য়ে‌কে পি‌টি‌য়ে হত‌্যা ক‌রে‌ছে বাবা ফরহাদ গোমস্তা।

রোববার (৮ ডিসেম্বর) সকা‌লে শিবচর শিবচর উপ‌জেলার ব‌হেরাতলা ইউনিয়‌নের গোমস্তা কা‌ন্দি গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে। স্থানীয় সূ‌ত্রে জানা যায়, র‌বিবার সকা‌লে স্ত্রীর সা‌থে পা‌রিবা‌রিক বিষয় নি‌য়ে ঝগড়া বা‌ধে স্বামী ফারহাদ গোমস্তার।

এসময় ফরহাদ গোমস্তাকে তার স্ত্রী অশ্লীলভাষায় গালি গালাজ করে এবং মে‌য়ে‌কে নি‌য়ে আজেবা‌জে কথাও ব‌লে। একপর্যায় ফরহাদ গোমস্তা উত্তে‌জিত হ‌য়ে তার মে‌য়ে‌ আইরিন‌কে ঘ‌রের ভেত‌রে থাকা কা‌ঠের টুকরা দি‌য়ে মাথায় আঘাত ক‌রে। আঘাতপ্রাপ্ত আইরিন ঘটনাস্থ‌লে মৃত‌্যুবরন ক‌রেন।

স্থানীয় স্বজনরা জানান, ফরহাদ দিনমজুরী কাজ ক‌রে সংসার চালায়। স্ত্রীর সা‌থে মা‌ঝে মধ্যেই ঝগড়া‌ বিবাদ লেগেই থাকে। ফরহা‌দের স্ত্রী অহেতুক সবসসয় তার সা‌থে পা‌রিবা‌রিক ক‌লো‌হে জড়ায়। মে‌য়ে‌কে নি‌য়ে‌ও বা‌জে মন্তব্য করেন। এক পর্যায়ে মানসিক চাপ সৃষ্টি হয় ফোরহাদ এর উপর।

এসময় স্ত্রীর মুখে মেয়েকে নিয়ে আজেবাজে মন্তব্য সহ্য করতে না পেরে ঘুমান্ত মেয়েকে কাঠের টুকরা দিয়ে আঘাত করেন এবং ঘটনা স্থলেই মৃত্যু হয় মেয়ের।

শিবচর থানা অ‌ফিসার ইনচার্জ মোঃ মোকতার হো‌সেন জানান, স্ত্রীর সা‌থে পা‌রিবা‌রিক ক‌লো‌হের জে‌রে ঘুমন্ত মে‌য়ে‌কে পি‌টি‌য়ে হত‌্যা ক‌রে তার বাবা ফরহাদ গোমস্তা। মর‌দেহ সুরতহাল ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য মাদারীপুর ম‌র্গে প্রেরন করা হ‌য়ে‌ছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com