1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ২:২৬|

দ্বিতীয় দফা শান্তি আলোচনা করতে চায় না ইরান

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক//

দ্বিতীয় দফা শান্তি আলোচনায় অংশ নিতে পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে তিনি শুধুমাত্র পাকিস্তানের শীর্ষপদের কর্মকর্তাদের সঙ্গেই বৈঠক করবেন বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি।শনিবার (২৫ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, ইরানি পররাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র পাকিস্তানের শীর্ষপদের কর্মকর্তাদের সঙ্গেই বৈঠক করবেন। ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো বৈঠকের পরিকল্পনা নেই। ইরানের মতামত শুধুমাত্র পাকিস্তানকে জানানো হবে।

এদিকে এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কমকর্তারা এখন তাদের সঙ্গেই আলোচনা করছেন যারা ইরানের ক্ষমতায় রয়েছে।

তিনি দাবি করেছেন, ‘ইরানিরা একটি প্রস্তাব দিতে যাচ্ছে, আমাদের সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে।’ তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।

আলোচনায় অংশ নিতে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারের ইসলামাবাদের পথে রওনা হওয়ার কথা রয়েছে।

শীর্ষ পর্যায়ের এই আলোচনা ঘিরে ইসলামাবাদ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বেশিরভাগ প্রধান সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে ও গণপরিবহন স্থগিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com