1. admin@banglarsangbadprotidin.com : admin :
  2. banglarsangbadprotidin@gmail.com : banglar sangbad : banglar sangbad
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ২:২৭|

নগরীতে জয়বাংলা শ্লোগান দিয়ে মিছিল, অংশগ্রহণকারীদের ধরতে তৎপর পুলিশ

রিপোর্টার নাম:
  • আপডেট সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

মিঠু আহম্মেদ, বরিশাল//

বরিশাল নগরীর জনগুরুত্বপূর্ণ এলাকাসমূহে জয়বাংলা শ্লোগান দিয়ে মিছিল করে আইনশৃঙ্খলা বাহিনীকে চাপের ওপর রাখে যুব ও ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার সকালের সেই মিছিলে নেতৃত্বদানকারী মহানগর যুব ও ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেপ্তারে বেশ তৎপরতা চালাচ্ছে পুলিশ। শুক্রবার রাতভর আওয়ামী-যুব-ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীর বাসা-বাড়িতে হানা দিলেও কোনো ইতিবাচক খবর দিতে পারেনি।

তবে সেই মিছিলে নেতৃত্বদানকারী সাদ্দাম শাহকে শনিবার দুপুরে গ্রেপ্তারের পর মাঠপুলিশে কিছুটা স্বস্তি আসে। যুবলীগ নেতাকে শহরের ১০ নং ওয়ার্ডের ভাটারখাল কলোনী থেকে গ্রেপ্তারের বিষয়টি বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি থানা পুলিশের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করে।

এর আগে শুক্রবার সকালের আওয়ামী লীগের অঙ্গসংগঠনের মিছিলটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে তোলপাড় শুরু হয়।

বিশেষ করে সিটি কর্পোরেশন এবং বরিশাল আদালতসংলগ্ন ফজলুল হক সড়কে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মিছিলটি নিয়ে মাঠপুলিশ এক ধরনের চাপের মুখে পড়ে যায়।

মাঠপুলিশের একটি সূত্র নিশ্চিত করে, বরিশাল নগরীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের মিছিলটি নিয়ে মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তারা অস্বস্তি এবং বিব্রতবোধ করেন।

এবং এই মিছিলে অংশগ্রহণকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জোর তাগিদ দেন। এরপরেই শুক্রবার রাত থেকে কোতয়ালি পুলিশের তৎপরতা শুরু হয়, যার একদিন বাদে শনিবার দুপুরে গ্রেপ্তার হলেন মহানগর যুবলীগ নেতা সাদ্দাম শাহ।

পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হলে মহানগর যুবলীগ নেতা সাদ্দাম শাহ একাধিকবার গ্রেপ্তার হয়ে কারান্তরীণ ছিলেন।

সর্বশেষ তিনি জামিনে মুক্ত হয়ে কিছুদিন আত্মগোপনে থেকে বিএনপি সরকারবিরোধী অপপ্রচারের পাশাপাশি ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে সরব ভূমিকা রেখে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল সিটির সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ অনুসারী সাদ্দাম শাহ আত্মগোপনে থাকলেও গোপনে নিজের এলাকা ভাটারখাল কলোনীতে যাতায়াত করতেন।

এবং যুব ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে যোগাযোগ রাখছিলেন, সুযোগ বুঝে কখন আওয়ামী লীগের স্বপক্ষে মিছিল নিয়ে রাস্তায় বের হওয়া যায়। অবশ্য সাদ্দাম শাহ তার লক্ষ্য পূরণে সফলও হন, শুক্রবার খুব সকালে বরিশাল জেলা ও জজ আদালত সম্মুখ শহরের প্রাণকেন্দ্র ফজলুল হক অ্যাভিনিউর মতো গুরুত্বপূর্ণ সড়কে মহড়া দিয়ে আলোচনায় আসেন।

পুলিশ সূত্র জানিয়েছে, সাদ্দাম শাহ শুধু ২০/২৫জনকে নিয়ে মিছিলে সীমাবদ্ধ থাকেননি, পরবতীতে তিনি এই ভিডিও নিজের ব্যক্তিগত ফেসবুকে পোস্ট করাসহ দলীয় রাজনৈতিক হোটসঅ্যাপে প্রেরণ করেছেন।

বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশের ওসি আল মামুন উল ইসলাম জানান, যুবলীগ নেতা সাদ্দাম শাহকে শনিবার দুপুরে ভাটারখাল কলোনী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ, তিনি বর্তমানে থানা হেফাজতে আছেন।

নামপ্রকাশ না করার শর্তে মাঠপুলিশের একটি সূত্র জানিয়েছে, শহরের জনগুরুত¦পূর্ণ এলাকাসমূহে মিছিলে অংশগ্রহণকারী সকলকে গ্রেপ্তার করার নির্দেশনা আছে। শুক্রবার রাত থেকে নগরীর বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত আছে।’

নিউজটি শেয়ার করুন

এ ক্যাটাগরির আরো নিউজ
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2014 banglarsangbadprotidin.com